গলের ধীরগতির উইকেটে ভারতের বিপক্ষে পঞ্চম দিনে কঠিন এক জয়ের জন্য লড়াই করছিল শ্রীলঙ্কা। এমন সময় উইকেটে এসে স্লেজিং ও দারুণ এক কথোপকথনে মেতে ওঠেন লঙ্কান ব্যাটার নিরোশান ডিকভেলা ও ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। আইপিএলে নেওয়ার প্রলোভন আর গ্যালারিতে ছক্কা হাঁকানোর চ্যালেঞ্জে মেতে ওঠার ঠিক কিছুক্ষণ পরেই প্রাসিধ কৃষ্ণার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডিকভেলা।
এই মজার কথোপকথনের রেশ ধরেই ডিকভেলার আউটকে নিজেদের চতুর বুদ্ধির জয়ের উৎস হিসেবে উদযাপন করেছেন ভারতীয় ফিল্ডারেরা। শেষ পর্যন্ত ১৬৫ রানের বড় জয় পায় ভারত।
ম্যাচের ৬০তম ওভারে কৃষ্ণার শর্ট বলের মুখোমুখি হওয়ার সময় ডিকভেলার কাছে গিয়ে জয়সোয়াল তাকে বড় শট খেলার জন্য উস্কাতে শুরু করেন। মাঠে এই মজার বাক্যালাপের শোনার গেল অফিসিয়ার সম্প্রচারেই। একপর্যায়ে জয়সোয়াল বলেন, ‘প্রথম ইনিংসে তো তুমি তেমন কোনো শট খেলোনি। আমাকে কিছু একটা করে দেখাতে হবে।’
জবাবে নিজের রক্ষণাত্মক কৌশল পরিষ্কার করে ডিকভেলা বলেন, ‘না, আমি তা করছি না জয়সোয়াল।’ তবে কথার পিঠে কথা বাড়িয়ে ডিকভেলা কৌতুকের ছলে আইপিএলে যাওয়ার শর্ত জুড়ে দিয়ে বলেন, ‘তুমি যদি আমাকে আইপিএলে নিয়ে যাও, তবেই আমি শট খেলব।’ এই কথার জবাবে জয়সোয়াল তাকে আশ্বস্ত করে বলেন, ‘আমি ১০০ শতাংশ তোমাকে নেব।’
কথা এখানেই শেষ হয়নি; জয়সোয়াল আরও এক ধাপ এগিয়ে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ ও লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার প্রসঙ্গ টেনে বলেন, ‘তুমি যদি গ্যালারিতে বল ফেলতে পারো, তবে আমি নিশ্চিতভাবেই সাঙ্গাকে তোমার কথা বলব।’
যদিও ডিকভেলা সরাসরি কোনো হুক শট খেলার চেষ্টা করেননি, তবে আগের বলের মতো কাট শট খেলতে গিয়েই কৃষ্ণার বলে রিশাভ পান্তের হাতে ক্যাচ তুলে দেন। ১০ রান করে ডিকভেলা আউট হওয়ার পর সতীর্থরা এসে জয়সোয়ালকে অভিনন্দন জানান, কারণ তাদের বিশ্বাস ছিল এই মানসিক চাপ ও কথার লড়াইয়ের ফলেই ভুল করতে বাধ্য হয়েছেন লঙ্কান ব্যাটার। প্রথম ইনিংসে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে এসে ফিরলেন এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে।