গজারিয়ায় আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান,আইন শৃঙ্খলা রক্ষা এবং জন কল্যাণ মূলক কার্যক্রমে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ আগষ্ট)বিকাল ৫ঘটিকায় উপজেলার গজারিয়া ইউনিয়ন এর ইউপি পরিষদ প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান,গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ,ইউপি প্রশাসক মনিরুজ্জামান উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হারুন সরদার,ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী রিয়াজ, চেয়ারম্যান পদপ্রার্থী নাছিরউদ্দিন ভুলু মুন্সী,মালয়েশিয়া বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা মিল্কী,ইউপি সদস্য সালেহ আহমদ রাসেল, গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:রুবেল হোসেন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য বৃন্দ,বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে মাদক কারবারিদের ধরিয়ে দিলে দশ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো:আহসান উল্লাহ। 

সভাপতি'র বক্তব্যে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন,মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে সমাজ থেকে চিরতরে মাদক নির্মুল করার,আমি বিশ্বাস করে বীরের জাতি হিসেবে আমরা সেটা পারবো।

প্রধান অতিথি'র বক্তব্যে জেলা পুলিশ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন,কে কোথায় মাদক বিক্রি করছে,কে কোথায় মাদক গ্রহণ করছে এই তথ্য টুকু দেন আমরা সে কোন মূল্যে মাদক মুক্ত সমাজ বিনির্মানে বদ্ধ পরিকর।