বাঙ্গরায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

কুমিল্লার বৃহত্তর মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারের সময় মাদক কারবারিদের হেফাজত থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ শফিউল আলমের নির্দেশনায় মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা থেকে বুধবার (১৯ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের খোষঘর গ্রামের কালু মিয়া সরকারের ছেলে রুহুল আমিন(২৮), কোরবানপুর গ্রামের মৃত সুরেশ দেবনাথের ছেলে

দুলাল দেবনাথ(৪২), বাখরাবাদ গ্রামের কবির হোসেনর ছেলে মোঃ অলি(২৬) ও চান্দিনা থানার নাওতলা গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ নুর আলম(২৬)। মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তারকৃতরা হলেন, কোরবানপুর গ্রামের শাহজাহানের ছেলে মোঃ সবুজ(২৬) ও পাক গাজীপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সোহেল রানা(৪১)। এছাড়াও নিয়মিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী আলম(৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদেরকে বুধবার দুপুরে কুমিল্লা বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বাঙ্গরা বাজার থানাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।