ঝিনাইদহে ম্যাচের খাবার নিয়ে দ্বন্ধের জেরে রুমমেটের ছুরিকাঘাতে ছাত্র নিহত

ঝিনাইদহে শহরের মহিলা কলেজপাড়া এলাকায় ছাত্রাবাসে খাবার না পাওয়া নিয়ে দ্বন্দের জেরে রুমমেটের ছুরিকাঘাতে কাউসার নামে এক ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে শহরের মহিলা কলেজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কাউসার হোসেন হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, মহিলা কলেজ পাড়ার জাফর শেখের বাসায় ছেলেদের ছাত্রাবাসে বেশ কয়েকজন ছাত্র থাকে। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্সের ৭ম সেমিস্টারে শিক্ষার্থী কাউছার আহমেদ সন্ধায় বাসায় এসে খাবার পায়না। এ নিয়ে তার রুমমেট মাদ্রাসা ছাত্র লিখন হোসেনের বাক-বিতন্ডা হয়। কাউছার লাঠি দিয়ে লিখনকে আঘাত করলে পাল্টা লিখন ছুরি দিয়ে কাউছারকে আঘাত করে। সেখান থেকে কাউছারকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল  মর্গে  রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিখন কে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।