ঢাকা ও চট্টগ্রামের জশনে জুলুসে নেতৃত্ব দিতে বাংলাদেশে পীর আল্লামা সাবির শাহ

ঢাকা ও চট্টগ্রামে ঈদ এ মিলাদুন্নবীর জশনে জুলুসে নেতৃত্ব দিতে বাংলাদেশে এসেছেন পাকিস্তানস্থ সিরিকোট দরবার শরীফের সাজ্জাদানশীন, আনজুমান ট্রাস্টের মাননীয় এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় আমিরাত এয়ারলাইন্স যোগে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

আল্লামা সাবির শাহ’র সফরসঙ্গী হিসেবে রয়েছেন সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ এবং সৈয়্যদ আকিব আহমদ শাহ্ (মা.জি.আ)। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিমানবন্দরে তাঁদের বরণ করে নেন। 

প্রসঙ্গত, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায়  আগামী ২৩ আগস্ট ঢাকায় এবং ২৬ আগস্ট বুধবার চট্টগ্রামে জশনে জুলুছ অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রামে এবার হবে ৫৫তম জশনে জুলুস।