গভর্নরের সঙ্গে মার্কিন ট্রেজারি কর্মকর্তাদের সাক্ষাৎ

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:৪৮ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন ও ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বিনিময় হার নীতি এবং চলমান ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ ও মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনায় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ ও অগ্রগতি সম্পর্কে অবহিত হন মার্কিন ট্রেজারি কর্মকর্তারা। এসব ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তারা বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত