নায়েব আলী হত্যায় একজনের ফাঁসি, আরেকজনের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামে কৃষক নায়েব আলী হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্য জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা জজ মাসুদ আলী এ দ-াদেশ দেন। দ-িতরা হলেন একই গ্রামের ইউনুছ আলী পাটোয়ারী (৫৬) ও তার ছেলে আল-আমিন পাটোয়ারী। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের

কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল-আমিন ও পিতা ইউনুছ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুছ আলীকে যাবজ্জীবন কারাদ-ে দ-িত করে আদালত। একই সঙ্গে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।