সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যদের গণতান্ত্রিক মতপ্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে বিরোধী দলের এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে, ৭০ অনুচ্ছেদেও  পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে একমত হয়েছি, সেভাবে ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায়, তার পরবর্তী সময়ে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারেই হবে। কিন্তু এখনো তো সংবিধান সংশোধন হয়নি।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা সংবিধান সংশোধনসংক্রান্ত যে সংসদীয় কমিটি গঠন করেছি, সেই কমিটিতে বিরোধীদলীয় সদস্যরা এখনো যোগদান করেননি। ভবিষ্যতে সংবিধানের যে সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে।’