জেনেভা ক্যাম্পের ‘শীর্ষ মাদক কারবারি’ সেলিম গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার  মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

র‌্যাব-২ এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস জানান, জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-২ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চলা চুয়া সেলিমকে ধরতে জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানায় বিশেষ কৌশলে এ অভিযান চালানো হয়।