নতুন রাষ্ট্রপতিকে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলনের সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্র ইকবাল হোসাইন (সাম্য শাহ) আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই-সংগ্রাম এবং ছাত্র-জনতার রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে অটল ছিলেন। বাংলাদেশের রাজনৈতিক সংকটকালে সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বগুণে তিনি ছিলেন কোটি কোটি মুক্তিকামী সাধারণ মানুষের ভরসার অবিভাবক।

তারা আরও বলেন, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সর্বজন শ্রদ্ধেয় সজ্জন ব্যক্তি। তার এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।

বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন বিশ্বাস করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের অসমাপ্ত আকাঙ্ক্ষা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। নেতৃদ্বয় তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।