প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সৌকার জানকী

না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী সৌকার জানকী। ২১ আগস্ট (শুক্রবার) চেন্নাইয়ে ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়সজনিত অসুস্থতার কারণে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় কিংবদন্তি অভিনেত্রীর। 

সৌকার জানকীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া দক্ষিণী বিনোদন জগতে। দীর্ঘ সাত দশকেরও বেশি অভিনয়জীবনে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম-সহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন। প্রায় ৪০০টি ছবিতে কাজ করার পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন তিনি।