শুরুতে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা পেযেছিলেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ তকমা। এরপর সেই জায়গা দখল করেন তৃপ্তি দিমরি, দিশা পাটানি, পূজা হেগড়ের মতো নায়িকারা। সবাইকে হটিয়ে জাতীয় ক্রাশ খেতাবটি এখন তানিয়া মিশ্রর দখলে। তানিয়া মিশ্র একাধারে অভিনেত্রী, মডেল ও ইনফ্লুয়েঞ্জার।
ক্যারিয়ারের শুরুটা মডেলিংয়ের মাধ্যমে। জনপ্রিয় ফ্যাশন ও বিনোদনমূলক সংস্থার সঙ্গে কাজ করেছেন তিনি। সুন্দরী প্রতিযোগিতায় দেখিয়েছেন রূপের ঝলক। ২০১৯ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করেন। তানিয়ার ক্যারিয়ারে গতি আনে মিউজিক ভিডিও। সাতটির মতো মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। সেগুলোর মধ্যে ‘নখরো’ এবং ‘তু মেরা হো জায়গা’ অন্যতম। কাজ করেছেন স্বল্পদৈর্ঘ্য প্রকল্পেও। সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত সেসব প্রজেক্টে বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। যা নেটিজেনদের মাঝে তার পরিচিতি বাড়তে সাহায্য করেছে।
সিনেমা ও ওটিটিতেও দ্যুতি ছড়িয়েছেন তানিয়া। অভিনয় করেছেন ‘গজনবী’তে। এছাড়া ‘চেজ’ ছবিতে তাকে সিবিআই ইনস্পেক্টরের চরিত্রে দেখা গিয়েছিল। সামাজিক মাধ্যমে নিজেকে গ্ল্যামার সর্বস্ব করে উপস্থাপন করা তান্যাকে সিবিআই ইনস্পেক্টররূপে সাবলীলভাবে তুলে ধরেছিলেন তান্যা। ওটিটিতেও সরব তিনি। একাধিক সিরিজে অভিনয় করলেও উল্লেখযোগ্য ‘চিড়িয়া উড়’। এতে তিনি অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, সিকান্দা খের ও ভূমিকা চাওলার মতো তারকাদের সঙ্গে।
তবে সব ছাপিয়ে তানিয়া অনবদ্য তার সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে নিজেকে বিভিন্ন রূপে মেলে ধরেন। নেটিজেনরা সেসব ছবিতে ঝাঁপিয়ে পড়েন পতঙ্গের মতো। সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন ১২ লাখ অনুসারী। তার ফ্যাশন, স্টাইল ও লুকে বুঁদ হয়ে থাকেন তারা। ডাকেন ন্যাশনাল ক্রাশ বলে। ভারতের বিহারের গয়ার মেয়ে তান্যা। ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি জন্ম তার। মগধ বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতক হওয়ার পর মডেলিং ও অভিনয়ের জগতে পা রাখেন। গুঞ্জন রয়েছে সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন বড় এক প্রযোজনা সংস্থার সিনেমায়।
জাতীয় ক্রাশ পঞ্চায়েত নায়িকা
‘জাতীয় ক্রাশ’ তকমা কাজে আসে না
হঠাৎ করেই ভারতের জাতীয় ক্রাশ! কে এই রিঙ্কি?