ঝিনাইদহে জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে খাবার বিতরণ

ঝিনাইদহের জেনারেল জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজের পরে পৌর শহরের পবহাটি পুকুরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেনারেল জিয়া ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ আব্দুল মজিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, জেলা জিয়া পরিষদের সভাপতি মাওলানা কামাল উদ্দীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, পৌর কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদুজ্জামান দুলাল, বাদশা বুলবুল।

প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ ​বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে জেনারেল জিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

পরে স্থানীয় মসজিদের উন্নয়ন কাজে দুই লাখ টাকার অনুদানের ঘোষণা দেন জেলা পরিষদের প্রশাসক।