সম্মাননা পেলেন এরশাদ হাসান

শেষ হলো রংপুর নাট্য ফোরামের আয়োজনে সপ্তাহব্যাপী বিভাগীয় নাট্যোৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ঢাকার নাট্যদল বিবেকানন্দ থিয়েটারের আলোচিত একক নাটক ‘ভাসানে উজান’। দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প ‘দ্য জেন্টল স্পিরিট’ অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু। নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। পুরো নাটকজুড়ে একক অভিনয়ে মঞ্চ মাতিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা মো. এরশাদ হাসান। নাট্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব’-এর পক্ষ থেকে অভিনেতা মো. এরশাদ হাসানকে নাট্যোৎসব সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণের সময় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাট্যোৎসবের মঞ্চে এই স্বীকৃতি তার অভিনয় জীবনে নতুন অনুপ্রেরণা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় ও অভিনেতা এরশাদ হাসানের মঞ্চ-সমন্বয়ে ‘ভাসানে উজান’ আয়োজকদের মতে, রংপুর বিভাগীয় নাট্যোৎসব ২০২৬’ রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে।