সুলিভানকে চড় মারায় শাস্তি মেসির, কুইনের লালকার্ড বাতিল

ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচের একটি ঘটনায় ইন্টার মায়ামির লিওনেল মেসির বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে এমএলএস ডিসিপ্লিনারি কমিটি। প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার বিষয়ে লিগের কঠোর নিয়ম লঙ্ঘনের দায়ে আর্জেন্টাইন সুপারস্টারকে জরিমানা করা হয়েছে। একই অপরাধে জরিমানা গুণতে হচ্ছে মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রে-কেও। তবে নিয়মানুযায়ী লিগ কর্তৃপক্ষ জরিমানার নির্দিষ্ট অর্থের পরিমাণ প্রকাশ করেনি।

তবে ম্যাচ নিষেধাজ্ঞা না পাওয়ায় শনিবার টরন্টো এফসির বিপক্ষে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে মাঠে নামতে মেসির কোনো বাধা নেই।

গত বুধবার পেনসিলভেনিয়ার চেস্টারে সাবারু পার্কে ফিলাডেলফিয়া ইউনিয়নের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। রোমাঞ্চকর এই ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি মায়ামির ইয়ানিক ব্রাইট এবং ফিলাডেলফিয়ার ১৪ বছর বয়সী বিস্ময় বালক কাভান সুলিভান—উভয়কেই সরাসরি লাল কার্ড দেখান।

ঠিক এই গোলযোগের ১০১তম মিনিটে লিওনেল মেসি কুইন সালিভানের মুখোমুখি হন। ভিডিওতে দেখা যায়, রাগ প্রকাশ করে মেসি কুইনের মাথায় হাত দেন। ২২ বছর বয়সী কুইন এর প্রতিবাদ করলে রেফারি দ্রুত দুজনকে আলাদা করেন। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার লিগ নীতি লঙ্ঘনের দায়ে ডিসিপ্লিনারি কমিটি মেসি এবং ইয়ান ফ্রে উভয়কেই অর্থদণ্ড দেয়।

ম্যাচ শেষে ফিলাডেলফিয়ার কাভান সালিভানের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করে। ইউএস সকার, কানাডা সকার এবং প্রফেশনাল রেফারি অর্গানাইজেশনের  নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত 'ইন্ডিপেন্ডেন্ট রিভিউ প্যানেল' সর্বসম্মতিক্রমে সুলিভানের লাল কার্ড এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা বাতিলের পক্ষে রায় দেয়। নিয়ম অনুযায়ী প্রতিটি দল মৌসুমে দু'টি অসফল আপিলের সুযোগ পায়; কিন্তু আপিল সফল হওয়ায় ফিলাডেলফিয়া এখনও তাদের নির্ধারিত সুযোগগুলো অক্ষুণ্ণ রেখেছে।