ম্যাচের শুরু থেকেই উইং ক্রসিং ও ফ্রি-কিক সেট-পিস সামলাতে ব্যর্থ হয় মাইকেল ক্যারেকের শিষ্যরা। ১৮ মিনিটে অলি ম্যাকবার্নির নেওয়া শট রেড ডেভিলস গোলরক্ষক সেনে লামেন্স আটকে দিলেও ফিরতি বলে সহজে গোল করে দলকে এগিয়ে দেন সেমি অজায়ি। এরপর ৩৮ মিনিটে রিগান স্লেটারের চমৎকার ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে ব্যবধান ২-০ করেন নতুন সাইনিং নোবেল মেন্ডি।
দ্বিতীয় অর্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে একাধিক পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারেক। মাঠে নামানো হয় মার্কাস রাশফোর্ড, বেনজামিন শেসকো ও কোবি মাইনুদের। তবে হাল সিটির দুর্ভেদ্য রক্ষণভাগ ও গোলরক্ষক কনস্ট্যান্টিনোস জোলাকিসের চমৎকার সেভের সামনে ইউনাইটেডের সব আক্রমণ ভেস্তে যায়।