গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাসে সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন

গজারিয়ায় মেঘনা ব্রীজ আন্ডারপাসে সৌন্দর্য বর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ করে উদ্ধোধন করেন মো. কামরুজ্জামান রতন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ইঞ্জি. সানজিদা ইসলাম তুলি,সংসদ সদস্যের সহধর্মিনী নূরে জান্নাত রৌশনী, অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন, এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউপি বিএনপি'র ভারপ্রাপ্ত  আহ্বায়ক দেওয়ান হারুন অর রশিদ, ইউপি সচিব আবুল কালাম আজাদ, ভবেরচর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব নুরুল আমিন সরকার, বিএনপি নেতা মজিবুর রহমান সরকার, আক্তারুজ্জামান শিকদার,জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ ইঞ্জি. মামুন শরীফ, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি,উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান প্রমুখ।

উদ্বোধন শেষে মো. কামরুজ্জামান রতন এমপি বলেন, দিন শেষে মানুষের ক্লান্তি দূর করার জন্য আমাদের এই উদ্যোগ। গজারিয়ায় মানুষের বিনোদনের তেমন কোন স্থান নেই এই জায়গাটি আমরা মানুষের বিনোদনের জন্য সুন্দর নিরাপদ একটি স্থান হিসেবে গড়ে তুলতে চাই। সেই সাথে গুমের শিকার সাজেদুল ইসলাম সুমন এর স্মৃতিটা বাঁচিয়ে রাখতে এখানে একটা নামফলক স্থাপন করবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সংরক্ষিত সদস্য সদস্য ইঞ্জি:সানজিদা ইসলাম তুলি ধন্যবাদ জানিয়ে এই প্রকল্প বাস্তবায়নে নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদানের ঘোষণা দেন।

এ সময় সংসদ সদস্যের আহ্বানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এই প্রকল্প বাস্তবায়নের জন্য নগদ এক লক্ষ টাকা একটা ফান্ড তৈরি করেন।

আরও জানা যায়,সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করে বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ।