ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানী ঢাকার বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৮ জন ও গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, ৩ টি ফয়েল পেপার, ৫ টি গ্যাস লাইট, ২ টি ইয়াবা সেবনের পাইপ, ১ টি ইয়াবা সেবনের কর্ক, ২ টি ইয়াবা সেবনের কয়েন, ৫ টি মোবাইল ফোন, ১.৫ আনা ওজনের ১ টি স্বর্ণের কানের দুল ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।