আনোয়ারায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৫০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ ফারুক (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জেলেপাড়া চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আনোয়ারা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোহাম্মদ ফারুক ওই এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। আজ রবিবার তাকে আদালতে পাঠানো হবে।