মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয়ে ‘ভালোবাসার হাত বাড়াই, মানবতার আলো ছড়াই’—এই স্লোগানকে ধারণ করে ধারাবাহিকভাবে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তরুণ আইনজীবী ও সমাজকর্মী নুরুল কবির রানা।
এরই ধারাবাহিকতায় শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের মহতরপাড়া এলাকার ঘর তৈরির জন্য একজন অসহায় বিধবা মহিলার মাঝে ঢেউটিন উপহার দেওয়া হয়। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করা পরিবারটির দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় অসহায় পরিবারটির হাতে ঢেউটিন তুলে দেন অ্যাডভোকেট নুরুল কবির রানা। তিনি ওই পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় তরুণ আইনজীবী বলেন, সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এ ছাড়া শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।