চট্টগ্রামে সাকিব হত্যা, ৮ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে সাকিব (২৪) নামের এক যুবককে হত্যার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গতকাল শনিবার রাতে নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে ২০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নগরের চান্দগাঁও থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামিও রয়েছেন। সাকিব চান্দগাঁও থানার সিএমবি আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির নজুম উদ্দিনের ছেলে।