যুবক হত্যা মামলার ৮ আসামি গ্রেপ্তার

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

চট্টগ্রামে সাকিব নামে ২৪ বছর বয়সী এক যুবককে হত্যার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে তাদের নাম পরিচয় জানায়নি এই এলিট ফোর্স। নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার (২২ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৩ নম্বর আসামিও রয়েছেন।

নিহত সাকিব চান্দগাঁও উপজেলার সিএমবি আটগাছতলা এলাকার নজুম উদ্দিনের ছেলে।

২০ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে নগরের চান্দগাঁও থানা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাকিব৷ ওইদিন সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত