রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিহ্যাবের অভিনন্দন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তাঁর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে আরও সমৃদ্ধ করবে বলে রিহ্যাবের পরিচালনা পর্ষদ আশা করে।

পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে রাষ্ট্রের নীতিগত সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বলা হয়, এ ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের মানুষের মৌলিক আবাসন চাহিদা পূরণ, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং আবাসন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে সাধারণ মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগে তাঁর নৈতিক ও সাংবিধানিক দিকনির্দেশনা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে রিহ্যাবের পরিচালনা পর্ষদ প্রত্যাশা করে।

রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, অর্থনৈতিক অগ্রগতি এবং জনগণের কল্যাণ আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।