ঝিনাইদের সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতা নিহত  

ঝিনাইদহ জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও বাস মালিক সমিতির সদস্য সাইদুল ইসলাম সাঈদ ওরফে বল সাইদ( ৫৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। এদিকে সন্ধ্যার সময় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়ত সাঈদ ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইউসুফ শাহ'র ছেলে।

স্থানীয় সাইফুল ইসলাম ও শুকুর আলীর  জানায়, সোমবার সন্ধ্যার সময় চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সাইদুল ইসলাম সাঈদ। এ সময় একটি ইজিবাইক তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় মুখ থুবড়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথে মধ্যেই সে মারা যায়। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, এ তথ্য নিশ্চিত করে জানান, তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে তিনি মারা যান।