আনোয়ারায় ৪ মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদক সেবনের অভিযোগে চারজনকে অর্থদণ্ডসহ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা চাতরী এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ওই এলাকার জাহেদ হাসান (২৮), মো. নুরুচ্ছফা(৩৪), ইসমাঈল নেওয়াজ (২৬) এবং মো. আসাদ (২৯)।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন চাতরী এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।