টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী প্রায় সময়ই আলোচনা-সমালোচনায় থাকেন। এবার অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এক কাঠমিস্ত্রিকে কাজ করিয়ে টাকা না দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে অভিনেতার নামে। অভিযোগকারী কাঠমিস্ত্রির নাম রাজ কাপুর শর্মা। তিনি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ জানিয়েছেন।
জানা গেছে, সোহমের বাড়িতে আলমারি তৈরি করার কাজ করছিলেন রাজ কাপুর শর্মা। কাজ শেষ হয়ে যাওয়ার পর পারিশ্রমিক চাইতে গেলে ওই ব্যক্তিকে মারধর করা হয়। আর এরপর অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বেহালা থানায় জান তিনি। অভিযোগকারী জানান, গত ১২ মে সোহমের বাড়িতে আলমারি বানানোর কাজ পেয়েছিলেন তিনি। তাকে বলা হয়েছিল ৫৫ হাজার রুপি দেয়া হবে। কাজের জন্য ওই ব্যক্তিকে অগ্রিম ৩০ হাজার রুপি দেয়া হয়। কাজ শেষ হলে তাকে আরও দুটি আলমারি তৈরি করতে বলা হয়। পরবর্তী কাজ ও অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে যখন অভিনেতার কাছে টাকা চাওয়া হয় তখন উনি টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, টাকা চাওয়া হলে অস্বীকার করা হয়। সেই সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন সোহম চক্রবর্তী নিজেই। এমনকি হাতাহাতিও হয়। তবে শুধু সোহমের বিরুদ্ধে নয়, অভিনেতার দেহরক্ষী তোতন সর্দারের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনও কিছু বলেননি সোহম।
প্রসঙ্গত, এটাই প্রথম নয়। চলতি বছরের জুলাইতেএক ব্যবসায়ী সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন থানায়। তিনি জানান, সোহম ৬৮ লক্ষ রুপি নিয়েছিলেন কিন্তু সেটা ফেরত দেননি। এবং অর্থ চাইলে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।