চীন সফরে শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মঙ্গলবার চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীন এম্বাসির কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।

সফরকালে মন্ত্রীর চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে বৈঠকের কথা রয়েছে। এ সময় তিনি শিক্ষাবিষয়ক বিভিন্ন ফোরাম ও কনফারেন্সে অংশগ্রহণ করবেন। পাশাপাশি, চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন।

সফরকালে চীনের সঙ্গে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।