বুধবার যৌথসভা ডেকেছে বিএনপি

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বুধবার (২৬ আগস্ট) যৌথসভা ডেকেছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট সব নেতাকে যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। ক্ষমতায় আসার পর এটি দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করবে দলটি।