প্রতারণা মামলায় বিদিশা গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে প্রতারণার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকার রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের সাজা হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এর ভিত্তিতে আজ মঙ্গলবার রাতে গুলশান থানাধীন এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।