কেরানীগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৬০ প্যাকেট হেরোইনসহ শিপন সরদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। 

বুধবার (২৬ আগস্ট) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকার জনি টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা জেলা দক্ষিণ ডিবির ওসি রেজাউল করিম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ঢাকা জেলা দক্ষিণের প্রতিটি এলাকায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে ডিবি। অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে এসআই ইয়াকুব আলী ও এসআই শংকর চন্দ্র সরকারসহ ডিবির একটি দল গতকাল রাতে জনি টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে এলাকায় চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি শিপন সরদারকে ৬০ প্যাকেট হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিপন সরদার মাদারীপুরের কালকিনী থানার শিকার মঙ্গল এলাকার হাতেম সরদারের ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানাধীন বন্দ ডাকপাড়া এলাকায় আব্দুল আজিজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ৮ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিবি।