ফিনিক্স ফাইন্যান্সের ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড এর ৩১তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড পদ্ধতিতে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, আইডিইবি ভবন (২য় তলা), ১৬০/এ, কাকরাইল, ঢাকা-১০০০ ও ডিজিটাল লিংক: https://phoenixfinance.bdvirtualagm.com এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।   

কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মহসিন একই সঙ্গে ভেন্যু ও ডিজিটাল লিংকে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন।   

কোম্পানির স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুব আহমেদ জাকারিয়া ও শফিউদ্দিন আহমেদ, এফসিএ, প্রতিনিধি পরিচালক এফ. হায়দার আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান, এফসিএ, এফসিএস, কোম্পানি সচিব সাব্বিরুল হক চৌধুরী, এসিএস  এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অত্র সভায় অংশগ্রহণ করেন।   

সভায় শেয়ারহোল্ডারগণ কোম্পানির সার্বিক কার্যক্রমের প্রতি আস্থা ও সন্তোষ প্রকাশ করে সর্বসম্মতিক্রমে প্রতিটি আলোচ্যসূচি অনুমোদন করেন।