বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৩ পিএম

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি আজ ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাথে ৪১ হাজার কোটি টাকার প্রাক ও পুনঃঅর্থায়ন প্যাকেজে অংশগ্রহণ করতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 

বাংলাদেশ ব্যাংকের Supervisory Data Management and Analytics Department (SDAD) কর্তৃক আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহমেদ ও মোঃ সারোয়ার হোসেন; এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ এনামুল করিম খান ও মোঃ আবুল বাশার; SDAD-এর পরিচালক মোঃ আব্দুল মান্নান। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা এবং ট্রেজারি বিভাগের প্রধান মোঃ হাসানুজ্জামান বক্সী। 

এই চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক তিন বছরের জন্য মার্কেন্টাইল ব্যাংকের উদ্বৃত তারল্য থেকে ৩০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে। এই অর্থ দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কৃষি সম্প্রসারণ ও রপ্তানি বহুমুখীকরণে ব্যবহৃত হবে। এই ফান্ডের মাধ্যমে দেশের এসএমই খাতকে শক্তিশালী করাই মূল লক্ষ্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত