আড়ং ও বিকাশ-এর যৌথ সেবায় চালু হলো ‘ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম’

আউটলেটগুলোতে নিশ্চিত হলো আরও দ্রুত ও সহজ পেমেন্ট

আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন করতে শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর আউটলেটগুলোতে চালু হলো ‘ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম’। ফলে, বহু কাউন্টার সমৃদ্ধ আড়ং আউটলেটগুলোতে গ্রাহকরা অনেকক্ষণ লাইনে অপেক্ষা না করে এখন আরও দ্রুত পেমেন্টের অভিজ্ঞতা পাবেন ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন (আইপিএন) প্রযুক্তি সমন্বয়ের মাধ্যমে। আগের তুলনায় এখন আড়ং আউটলেটের প্রতিটি সেলস পয়েন্টে বাংলা কিউআর-এর মাধ্যমে বিকাশ পেমেন্ট হবে আরও দ্রুত ও দক্ষ।

সম্প্রতি তেজগাঁও-গুলশান লিংক রোড আড়ং এর আউটলেটে এই নতুন সেবা উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আড়ং এর চিফ বিজনেস অফিসার তানভীর হোসেন, হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস নীল রতন কর্মকার ও হেড অব রিটেইল অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স লিয়াকত হোসেন এবং বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ইভিপি ও হেড অব মার্চেন্ট পেমেন্টস ডিপার্টমেন্ট ফয়সাল শহীদ, মার্চেন্ট পেমেন্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট এস এম খালেদ বিন হালিম, জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আড়ং ও বিকাশ এর এই উদ্ভাবনী সেবায় কাউন্টারে দীর্ঘ লাইন এড়িয়ে স্বল্পতম সময়ের মধ্যে পেমেন্ট করা সম্ভব হচ্ছে। ইউনিক আইডেনটিফিকেশন হওয়ার ফলে গ্রাহকের তথ্য সুরক্ষিত রেখে এখন প্রতিটি সেলস পয়েন্টে থাকা কর্মী সহজেই বিল প্রসেস করতে পারছেন খুব দ্রুত সময়ে।