গাজার শিশুদের প্রতিবাদের প্রতীক হয়ে উঠল ঘুড়ি

ইসরায়েলের ঘুড়ি ওড়ানো নিয়ে সতর্কবার্তার প্রতিবাদে গাজার বন্দরে জড়ো হয় কয়েক ডজন ফিলিস্তিনি শিশু। তাদের হাতে ছিল ঘুড়ি ও বিভিন্ন ব্যানার। শৈশবের পরিচিত এই খেলনাকেই তারা প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। খবর ফার্স নিউজের। 

দক্ষিণ ইসরায়েলের কয়েকটি এলাকায় আগুন ধরানোর কোনো সরঞ্জাম ছাড়াই বেশ কয়েকটি ঘুড়ি ভেসে যাওয়ার পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ ঘটনার পর ফিলিস্তিনের জনপ্রিয় কমিটিগুলো অভিভাবকদের শিশুদের ঘুড়ি ওড়ানো থেকে বিরত রাখার আহ্বান জানায়। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ আহ্বান জানানো হয়েছে বলে জানায় তারা।  

এদিকে, যেসব এলাকা থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছিল, সেসব এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ইসরায়েলি হুমকির নিন্দা জানিয়েছে জাতিসংঘ।