পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানন বালা বিশ্বাস (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত কানন বালা বিশ্বাস পার্বতীপুর উপজেলার ২নং মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামের ভবেশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১২টায় কানন বালা বিশ্বাস বাড়ির পাশের এলাকায় ঘাস কাটতে গেলে সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা বলেন, বিদ্যুৎ তার জমিতে পড়ে থাকার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকায় ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।