৬ চ্যাম্পিয়নের বিপক্ষে  রিয়ালের চ্যালেঞ্জ

ইউরোপের আকাশমণ্ডলে তখন কারুকার্যময় বলের ঘূর্ণন, মোনাকোর জাঁকজমকপূর্ণ মিলনায়তনে একে একে উন্মোচিত হচ্ছিল কাক্সিক্ষত ভাগ্যলিপি। অথচ সেই ড্রয়ের পাতা ওল্টাতেই রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার ডাগআউটে যেন দুই মেরুর হাওয়া বইতে শুরু করল। মোনাকোর সেই লেন্সবন্দি মুহূর্ত পেরিয়ে আজ যখন এই প্রতিবেদন পাঠকের চোখের সামনে এসে পৌঁছেছে, ততক্ষণে ইউরোপিয়ান ফুটবলের বাতাসে ভেসে বেড়াতে শুরু করেছে হিসাব-নিকাশের নতুন কড়ি। বৃহস্পতিবারের সেই মোহিত করা ড্রয়ের টেবিলেই তৈরি হয়ে গেছে আসন্ন মহাযুদ্ধের নকশা, যেখানে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী জায়ান্টের প্রতিক্রিয়া বলে দিচ্ছে, একজনের চোখেমুখে এখন ঘোর লাগা দুঃস্বপ্ন, অন্যজন যেন নির্ভার ভঙ্গিতে বলছেন, ওসব নিয়ে ভাবার সময় কই!

মোনাকোয় অনুষ্ঠিত ড্রয়ের টেবিলে রিয়ালের কপালে জুটেছে বেশ কিছু শক্তিশালী প্রতিপক্ষ। তাদের লিগ পর্বেই লড়তে হবে ৬ চ্যাম্পিয়নের বিপক্ষে। তাদের চারটি হোম ম্যাচের তিনটিই লড়তে হবে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে; সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ডাচ লিগের শিরোপাধারী পিএসভি ও অস্ট্রিয়ার লিগ চ্যাম্পিয়ন লাস্ক’র বিপক্ষে। ঘরের মাঠে তাদের আরেক প্রতিপক্ষ লাইপজিগ। আর দলটির চার অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগ জয়ী আর্সেনাল, ইউক্রেনের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ক, গ্রিক লিগের চ্যাম্পিয়ন এইকে এথেন্স ও সেরি আর ক্লাব রোমা। গত দুই মৌসুমে কোয়ার্টার ফাইনালে হোঁচট খাওয়া এবং নকআউট পর্বের প্লে-অফে অতিরিক্ত ঘাম ঝরানোর তিক্ত অভিজ্ঞতা রিয়ালকে প্রতিনিয়ত তাড়া করছে। গত নতুন ফরম্যাট চালুর পর থেকে সরাসরি শেষ ষোলোতে উঠতে না পারার আক্ষেপ ঘুচাতে এবার মরিয়া তারা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মোভিস্তার’-এ দেওয়া সাক্ষাৎকারে রিয়ালের প্রাতিষ্ঠানিক সম্পর্কের পরিচালক এমিলিও বুত্রাগুইনো দলের এই শঙ্কার কথা অকপটে স্বীকার করে বলেন, ‘এই টুর্নামেন্ট অত্যন্ত কঠিন; প্রতিটি ম্যাচই সমান সমানে এবং কাছাকাছি লেভেলের, আমাদের সঠিক মানসিকতা রাখতে হবে।’

বিগত দুই মৌসুমের কষ্টকর স্মৃতিচারণ করে তিনি আরও যোগ করেন, ‘আমরা সরাসরি শেষ ষোলোতে যাওয়ার এবং প্রথম নকআউট পর্বের ফাঁদ এড়ানোর জন্য যথাসাধ্য চেষ্টা করব, আমরা দারুণ উদ্দীপনা নিয়ে এই টুর্নামেন্টে অংশ নেব, আমরা একই চিরচেনা উদ্দীপনা নিয়ে এই প্রতিযোগিতায় প্রবেশ করছি।’