ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি, যার আইকিউএয়ার স্কোর ১৮১। বায়ুর এ মাত্রা বায়ুজনিত দূষণ জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

অন্যদিকে ১০২ একিউআই স্কোর নিয়ে তালিকার ১১তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এই বায়ু শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

শনিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ভারতের দিল্লির পরে ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানের রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। বাতাসের এই অবস্থান মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৬৮ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুয়ালালামপুর।

এর পরের অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী ও বৃহত্তম শহর মানামা, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা ও পাকিস্তানের লাহোরের মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।