ঢাকার যে সাত স্থানে ভয়ানক দূষণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

বিশ্বের বিভিন্ন শহরের মতো রাজধানী ঢাকাতেও দিন দিন বায়ুদূষণের মাত্রা বাড়ছে। দীর্ঘ সময় ধরেই এই মেগাসিটি দূষিত বাতাসের সমস্যায় ভুগছে। এদিকে আজ সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বায়ুর মান ছিল ১৫৪। তবে ঢাকার সাত স্থানের বায়ুর মান আজ অপেক্ষাকৃত খারাপ।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারী) বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে ঢাকার অবস্থান ১২তম।  শীর্ষে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। স্কোর ২১৫। বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে।।

তবে ঢাকার ৭ স্থানে ভয়ানক দূষণ পরিলক্ষিত হয়েছে। স্থানগুলো হলো গোড়ান (১৬৩), শান্তা ফোরাম (১৬২), পল্লবী (১৫৭), বেচারাম দেউড়ী (১৫৭), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৫৩), কল্যাণপুর (১৫৩) ও গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৫২)।

এদিকে আইকিউএয়ার সুরক্ষায় কিছু পরামর্শ দিয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত