ইলিয়াস আহমেদের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

বিএনপির যুক্তরাষ্ট্র শাখার সাবেক সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাসুদের পিতা ইলিয়াস আহমেদ (ইলিয়াস মাস্টার) শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ইলিয়াস আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৯ আগস্ট) এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ইলিয়াস আহমেদের মৃত্যুতে আমি তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানেরর নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুম ইলিয়াস আহমেদ। বিএনপি যুক্তরাষ্ট্র শাখাকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে তিনি অসামান্য অবদান রেখেছেন। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।