মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে জেলার শ্রীনগর, সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ধীপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজান হাওলাদার (৫০), সিরাজদীখানে যুবলীগের সক্রিয় সদস্য শাহাদাত দেওয়ান সজিব (২৮), আওয়ামী লীগের সক্রিয় সদস্য প্রদীপ চন্দ্র কর (৫০), ভাগ্যকুল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. শাহজাহান হাওলাদার (৪৫), রাঢ়ীখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ (৪৭), মন্সীগঞ্জ যুবলীগের সাবেক সহ-সভাপতি স্বপন কুমার রায় (৫৫)।
অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযান চালিয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মামলার আসামির হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়।