৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ আগস্ট ৩৭ তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে ওই কমিটি গঠন করা হয়। কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।
এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে। এছাড়া মো. কৌশিক আহমেদকে সহ সভাপতি, মো. মাহমুদ আশিক কবিরকে সহ সভাপতি, মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক, রায়হান সৈকতকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়েছে।
তাছাড়া মিছ.মলিহা খানম মহিলা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেক মুহিদ আইসিটি বিষয়ক সম্পাদক, ইমামুল হাফিজ নাদিম উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক, নিরুপম মজুমদার সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মো. সবুজ হাসানকে সহ কোষাধ্যক্ষ ও জিমরান মোহাম্মদ সায়েককে ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নির্বাচন করা হয়েছে।
৩৭তম প্রশাসন ক্যারের সদস্যদের সার্বিক কল্যাণ সাধনে উক্ত নবগঠিত কার্যনির্বাহী কমিটি কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।