কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এই সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সাজাপ্রাপ্তদের সোমবার (৩১ আগস্ট) সকালে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হবে।
সাজাপ্রাপ্ত ৫ মাদকসেবী হলেন- উপজেলা সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মৃত মো. ময়নাল হোসেনের ছেলে মো. সাগর (২১) ও মো. জহিরের ছেলে মো. ইব্রাহীম (২১), ধামঘর ইউনিয়নের রায়তলা গ্ৰামের আব্দুল হকের ছেলে কামাল (৩৫), জাহাঁপুর ইউনিয়নের পায়ব গ্রামের আলমগীরের ছেলে সাইফুল (৪০) ও কেয়টগ্রাম গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে জসীম (৪৫)।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করে। তাদের মধ্যে মো. সাগর ও মো. ইব্রাহীমকে ৩ মাস করে এবং কামাল, সাইফুল ও জসীমকে ৩ দিন করে সাজা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, আটক মাদকসেবীদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।