চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পর্শে আবদুর রহমান (১৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে । সোমবার (৩১ আগস্ট) দুপুরে বৈলছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড় এর চেচুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত আবদুর রহমান চেচুরিয়া এলাকার মোহাম্মদ মিয়ার পুত্র। তারা এক সময় কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাথরিয়া ডিগ্রিপাড়া এলাকায় বসবাস করলেও বর্তমানে বৈলছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড় এর চেচুরিয়া এলাকায় বসবাস করে।
স্থানীয় ও পারিবারিক সূত্র মতে, অটোরিকশা চালক আবদুর রহমান নিজ বাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি পরিবারের একমাত্র সন্তান এবং অটোরিকশা চালিয়ে সংসারের ভরণপোষণে সহযোগিতা করতেন।
আবদুর রহমানের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।একমাত্র সন্তানকে হারিয়ে তার বাবা মোহাম্মদ মিয়া দিশেহারা হয়ে পড়েছেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার এস আই মো. আরিফ হোসেন বলেন, অটোরিকশা চালক আবদুর রহমানের মৃত্যুতে এক অপমৃত্যু মামলা হয়েছে।