জামালপুরে বাসের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) রাতে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার পরে জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের লাহিরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে মুছরে যায় এবং বাসটিও উল্টে রাস্তার পাশে খাদে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন অটোরিকশার যাত্রী, বাকী দুইজন রাজিব বাসের যাত্রী ছিল। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
তিনি আরও জানান, জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।