জামালপুরের মাদারগঞ্জে নিজের ওয়ার্কশপে পুরাতন কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নুরনবী মিয়া (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রি নিহত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ) বিকাল ৬ টার দিকে উপজেলার জোনাইল বাজার জনতা সংলগ্ন ওয়ার্কশপে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নুরনবী উপজেলার জোনাইলের পক্ষীমারী গ্রামের মতি ফকিরের ছেলে।
জানা গেছে, বিকালে নিজের ওয়ার্কশপে কেমিক্যাল এর পরিত্যাক্ত ড্রাম মেশিনের মাধ্যমে কাটিং করার সময় হঠাৎ বিকট শব্দে ড্রামটিতে বিস্ফোরণ ঘটে। এতে ওয়ার্কশপে নুরনবী গুরুতর আহত হয় । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা পুলিশের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান, বিস্ফোরণে নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।