ভোলার চরফ্যাশনে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান নাফিজ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মুন্সির বাড়ির সামনের মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার পিএসআই (নিঃ) মো. আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নাফিজকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৩ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৯০০ টাকা।
আটক নাফিজ চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকার মো. জসিম মালতিয়ার ছেলে।
চরফ্যাশন থানা পুলিশ জানায়, এ ঘটনায় নাফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ৩০ আগস্ট চরফ্যাশন থানায় দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।