বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুরে বর্ণাঢ্য র‍্যালি-শোভাযাত্রা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, শোভাযাত্রা, দলীয় কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বর্ণাঢ্য র‍্যালিতে কয়েক হাজার  নেতাকর্মী বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। খন্ড খন্ড মিছিল নিয়ে মুহু মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের নগরীতে পরিণত হয় দৌলতপুর এলাকা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল  পাঁচটা  দিকে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা র‍্যালিটি বের হয়। র‍্যালিতে বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র‍্যালিটি দৌলতপুর উপজেলা পরিষদ, বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে দৌলতপুর সরকারি প্রমদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে এসে শেষ হয়।  

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের জন্য দোয়া চান বক্তারা।

প্রধান অতিথি ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর।  

বক্তারা বলেছেন জাতীয়তাবাদী দল বিএনপির  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দলের নেতাকর্মীদের নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার দিন। আগামী দিনে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা  বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও  উপজেলার বিএনপির  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আইয়ুব আলী রেজা, কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অতিরিক্ত পিপি এডভোকেট বুলবুল আহমেদ গোলাপ, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আলেক মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু, জিয়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তোতা, বাচামারা ইউনিয়ন বিএনপির  সভাপতি মোহাম্মদ ইউনুস শেখ, চরকাটারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক হাজী গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম,  যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন রবি,যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক শিউলি আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব রাজিব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এড: হুমায়ুন কবির এলিট প্রমুখ।