মাশরুম দিয়ে নাস্তা

রেসিপি দিয়েছেন ইলোরা আজমি

কানাপাস

উপকরণ

স্প্রিং রোলের সিট ১০ পিস, টমেটো কুচি ২টা, সেদ্ধ কিমা আধা কাপ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, বাটন মাশরুম ১ টিন, লবণ ১ চা চামচ, চিলি সস আধা কাপ, চিজ আধা কাপ, ওলিভ ১টা, মাখন ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে স্প্রিং রোলের সিটে মাখন ব্রাশ করে নিন। এবার এই শিট ছোট ছোট করে কেটে কাপকেক মোল্ডে সাজিয়ে রাখুন। বাকি সব উপাদান হালকা করে মাখিয়ে ফিলার হিসেবে মোল্ডে ভরে নিন। এবার ওভেনে ১৪০ ডিগ্রি তাপমাত্রায় ১০ থেকে ১২ মিনিট বেক করে নামিয়ে পরিবেশন করুন।

পুরি

উপকরণ

ধাপ :  ১

ময়দা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পানি সিকি কাপ।

ময়ান তৈরি : ধাপ ১-এর সব উপকরণ এক সঙ্গে মেখে ময়ান বানিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিন।

ধাপ : ২

বাটন মাশরুম মিহি কুচি সিকি কাপ, কাঁচা মরিচ কুচি ১টা, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ।

ধাপ ২-এর উপকরণ মাখিয়ে ফিলার বানিয়ে রেখে দিন।

যেভাবে তৈরি করবেন

ধাপ ১-এর ময়ান থেকে ছোট বল বানিয়ে নিন। এবার এই বলের মধ্যে বানানো ফিলার ভরে আলতো করে বেলুন। কড়াইয়ের গরম ডুবো তেলে বাদামি করে ভেজে পরিবেশন করুন।

ঝাল পিঠা

উপকরণ

ধাপ : ১

ময়দা ১ কাপ, চালের গুঁড়া ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ সিকি চা চামচ, পানি সিকি কাপ। ধাপ ১-এর সব উপকরণ মেখে ময়ান তৈরি করে ঢেকে রাখুন।

ধাপ : ২

পেঁয়াজ কুচি আধা কাপ, মাশরুম কুচি ১ কাপ, আদা ও রসুন বাটা মিলিয়ে ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১টা, ধনেপাতা কুচি সিকি কাপ, পুদিনা পাতা কুচি ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, মাখন ২ টেবিল চামচ।

ধাপ ২-এর মাখন গরম করে তাতে পেয়াঁজ দিয়ে ভাজুন। পেঁয়াজ লালচে হলে সব উপকরণ দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিন।

যেভাবে তৈরি করবেন

ধাপ ১-এর ময়ান থেকে ছোট ছোট গোলা নিয়ে বেলে নিন। এবার এই বেলে রাখা রুটির মধ্যে ধাপ ২-এর রান্না করা ফিলার দিয়ে সুন্দর করে পুলি পিঠার মতন  বানিয়ে মুখ আটিয়ে নিন। কড়াইয়ের ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।