মার্কিন রাষ্ট্রদূতের সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন

উত্তরবঙ্গ তিন দিনের সফরের শেষ দিনে নীলফামারীর সৈয়দপুরে ঐতিহাসিক রেলওয়ে কারখানা ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি ঐতিহ্যবাহী রাজকীয় প্রেসিডেন্ট সেলুন কোচে চড়ে ঘুরে দেখেন এবং রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রদূত তার সহধর্মিণী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের প্রতিনিধি দলসহ পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ঢাকা-চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে করে নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে আসেন।

এরপর রাষ্ট্রদূত ঐতিহাসিক চিনি মসজিদ, স্থানীয় একটি খ্রিস্টান চার্চ, সৈয়দপুর রেলওয়ে কারখানা ও রেলওয়ে জাদুঘর পরিদর্শন করেন।