চলতি বছরের আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। এ মাসে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগে ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।
গতকাল মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে। আগস্টে রপ্তানির এই প্রবৃদ্ধির ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে দেশের মোট পণ্য রপ্তানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।